Trending Now

কলমাকান্দায় ১৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

Date:

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় ১৭০ বস্তা (৮ হাজার ৫০০ কেজি) চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, আজ মঙ্গলবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এসব চিনি জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের মো. মোস্তফা মিয়া (৩৭) ও লেংগুরা ইউনিয়নের কেবলপুর গ্রামের মো. রায়হান মিয়া (২৯)।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা চিনি পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ৫০ কেজির ওজনের একটি পিকআপে ৭০ বস্তা ও একটি লড়িতে ১০০ বস্তা, মোট ১৭০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নাম উল্লেখসহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...