Trending Now

পূর্বধলায় রাজধলা বিল থেকে স্কুল ছাত্রের মরাদেহ উদ্ধার

Date:

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা)ঃ
নেত্রকোনার পূর্বধলায় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আকিব হাসান মাহিন (১৭) এর মরদেহ রাজধলা বিল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২ টায় উপজেলার রাজধলা বিলের উত্তর পশ্চিম দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত আকিব হাসান মাহিন উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমেদ ওরফে কাশেম এর ছেলে।
পরিবারের লোকজন জানায়, আকিব হাসান মাহিন তার বন্ধুদের সাথে গতকাল বুধবার বিকেলে রাজধলা বিলে ঘুরতে আসে। পরবর্তীতে বাসায় না ফেরায় তার আত্বীয় স্বজন রাত ভর খোজাখুজি করে।
সকালে অনুমান সাড়ে পাঁচ ঘটিকার সময় আত্বীয় স্বজন রাজধলা বিলের উত্তর পশ্চিম কোনে ভিকটিমের পরিহিত জামাকাপড় ও মোবাইল দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় লাশ উদ্ধার করে।
পরিবারের লোকজনের দাবী আকিবকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলের পানিতে ফেলে রাখা হয়েছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পূ্র্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মরদেহ রাজধলা বিল থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...