Trending Now

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

Date:

ফরিদপুর প্রতিনিধি, রিয়াজুল ইসলাম :

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান। এ নিয়ে দেড় মাসে ৩ বার অগ্নিকাণ্ড হলো হাসপাতালটিতে।
হাসপাতালের উপপরিচালক দীপক কুমার বলেন, “হঠাৎ করে দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়।”
ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি ও ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জাম ছিল বলে এ চিকিৎসক জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামান বলছেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।”
হাসপাতালের সিঁড়ি ছোট থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয় বলে জানান তিনি।
আগুন লাগার খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বলেন, “অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে দুই বার আগুন লাগার ঘটনা ঘটল। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...