Trending Now

পূর্বধলায় বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা। নেত্রকোনার পূর্বধলায় খলিশাউড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম এমদাদুল হক দুদু সরকারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে খলিশাউড় ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকালের দিকে উপজেলার ফাজিলপুর বাজারের এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাবই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও খলিশাউর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আজিম উদ্দিন’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।
খলিশাউড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র তরুণ নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুগ্ন আহ্বায়ক মাহাবুব তালুকদার, খলিশাউড় ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন,“আমরা আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি মরহুম এমদাদুল হক দুদু সরকারকে যিনি গণতন্ত্র, দেশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।”
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষে থেকে বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র খায়রুল ইসলাম রুপন ( সিনিয়র-সহ সভাপতি স্বেচ্ছাসেবক দল সিঙ্গাপুর শাখা ) তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন এবং জনগনের পাশে থাকার অঙ্গীকার করেছেন। পরিশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...