Trending Now

কোনাবাড়ি থানার ওসির বিরুদ্ধে ফরমায়েশি নিউজ!

Date:

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের কার্যালয়ে গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। ভিডিওতে ওসির বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়। তবে ভিডিওটির প্রেক্ষাপট এবং নেপথ্যের ঘটনা সামনে আসায় পরিস্থিতি পাল্টে গেছে। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত নিউজ হওয়ার কারনে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নেটিজেনদের একটি অংশ এখন সাংবাদিকের এমন লঙ্ঘিত কর্মকাণ্ডের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে ওসির পক্ষেই অবস্থান নিয়েছেন।

প্রকাশিত ভিডিওটি অত্যন্ত গোপনে, টেবিলের নিচ থেকে ধারণ করা হয়। ।ভিডিওটি প্রকাশের পর ফেসবুকের মন্তব্য বিভাগে সাধারণ ব্যবহারকারীরা নিজেদের মতামত জানিয়েছেন, যার অধিকাংশই সাংবাদিকের কাজের পদ্ধতির বিরুদ্ধে এবং ওসির সমর্থনে। একজন মন্তব্য করেছেন, “ভালো করছে, সাংবাদিক এখন দালালে পরিণত হয়েছে।” আরেকজন লিখেছেন, “ওসি ঠিক আছে।” Shahidul Islam নামে এক ব্যবহারকারী লিখেছেন, “ওসি সাহেব ঠিক আছে, বাপের বেটা। পরবর্তীতে থানায় গেলে ওকে বসতে দেবেন না, দরজার সামনে দাঁড়া করে কথা বলবেন।” Monirul Islam নামের আরেকজন সাংবাদিকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সাংবাদিক টাকার জন্য এভাবে করে।” এই মন্তব্যগুলো থেকে স্পষ্ট, দায়িত্বশীল পদে থাকা কোনো কর্মকর্তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন না।

এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকারি কার্যালয়কে ‘পাবলিক প্লেস’ ভাবার সুযোগ নেই। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত বা অফিশিয়াল কক্ষে প্রবেশ করে গোপনে ভিডিও ধারণ করা ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

আইনজীবীদের ভাষ্যমতে, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার কথোপকথন রেকর্ড করা বা ভিডিও ধারণ করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। সাংবাদিকের সংবাদ সংগ্রহের অধিকার আছে, কিন্তু সেই অধিকার আইন লঙ্ঘন করে বা কারো গোপনীয়তা হরণ করে প্রয়োগ করা যায় না।

খবর নিয়ে জানা যায় সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতার বিরাগভাজন হন ওসি।উক্ত নেতার প্ররোচনায় কোনাবাড়ির গ্রীনল্যান্ড গার্মেন্টস এর শ্রমিক নিহতের ঘটনার সূত্র ধরে ওসির রুমে যায় অনলাইন টিভি চ্যানেল এস এ’র সাংবাদিক সালাহউদ্দিন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোপনে ওসির কথোপকথন রেকর্ড করে পরবর্তীতে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওসির মানহানির লক্ষ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।কতিপয় সাংবাদিকের এহেন হয়রানিমূলক কর্মকান্ডে প্রকৃত সাংবাদিকরা আজ প্রশ্নের সম্মুখীন।ওসি সালাহউদ্দিন এর মতো সাংবাদিকবান্ধব পুলিশ কর্মকর্তার সাথে এ ধরনের আচরণে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...