Trending Now

পুত্র সন্তানের মা-বাবা হলেন কোহলি-আনুশকা দম্পতি

Date:

বিনোদন ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎ নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি। হায়দরাবাদে এসেও আবার ফেরত যান দিল্লিতে। সেখান থেকে কোথায় গিয়েছিলেন কেউ জানে না। এরপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টেস্টেও খেলেননি। চতুর্থ টেস্টে খেলবেন কিনা সেটাও এখনও নিশ্চিত নয়।

তখন অনেক গুঞ্জন শোনা গিয়েছিল কোহলি না খেলার কারণ হিসেবে। তার মধ্যে একটি ছিল যে আবার বাবা হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কোহলি। গেল ১৫ ফেব্রুয়ারি আনুশকা শর্মার কোল জুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান। এবার অবশ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যান। সন্তানের নাম রেখেছেন আকায়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আনুশকা ও কোহলি।

সেখানে লেখা রয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের একথা জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের সংসারে এক ছোট্ট সদস্য তথা ভামিকার ছোট ভাই এসেছে। এই সুখের সময়ে আমি আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা করি।’

পাশাপাশি তিনি সবার কাছে তাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।

এর আগে ২০২১ সালে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন কোহলি। সেবারও অস্ট্রেলিয়ার বিপক্ষের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেবার অবশ্য তিনি অধিনায়ক ছিলেন।

২০১৭ সালে কোহলি ও আনুশকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। গেল ১১ জানুয়ারি তাদের প্রথম সন্তান ভামিকার তৃতীয় জন্মদিন পালন করেছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...