Trending Now

আবারও ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিলো যুক্তরাষ্ট্র

Date:

সংলাপ ডেস্ক : ‘এই খসড়া প্রস্তাবের পক্ষে একটি ভোট হল ফিলিস্তিনিদের জীবনের অধিকারের প্রতি সমর্থন। বিপরীতে, এর বিরুদ্ধে ভোট দেওয়া মানে তাদের উপর আরোপিত নৃশংস সহিংসতা এবং সম্মিলিত শাস্তির অনুমোদন।’ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত অমর বেঞ্জামার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের আবেগকে নাড়া দিতে সক্ষম হয়নি। তাই গাজায় যুদ্ধবিরতির জন্য আনা খসড়া প্রস্তাবে তৃতীয় দফায় ভেটো দিলো ওয়াশিংটন।

মঙ্গলবার আলজেরিয়ার খসড়া প্রস্তাবে কাউন্সিলের ১৩ সদস্য ভোট দিয়েছে। ব্রিটেন ভোটদানে বিরত ছিল। আর ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্র যথারীতি ভেটো দিয়েছে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড শনিবার ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির আলোচনাকে বিপন্ন করতে পারে এমন উদ্বেগের কারণে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেবে। 

তার দাবি, ‘হামাসকে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তিতে আনা ছাড়াই, নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি করা টেকসই শান্তি বয়ে আনবে না। এর পরিবর্তে, এটি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধকে প্রসারিত করতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...