Trending Now

পাঁচটি দেশে নিষিদ্ধ হৃতিক-দীপিকার সিনেমা

Date:

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। আগামীকাল (২৫ জানুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু মুক্তির দু’দিন আগে গলফ করপোরেশন কাউন্সিল ভুক্ত পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি।

পিঙ্কভিলা জানিয়েছে, গলফ করপোরেশন কাউন্সিলের (জিসিসি) অধিভুক্ত দেশে মুক্তি পাবে না ‘ফাইটার’। গত ১০ জানুয়ারি জিসিসির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানায়, সংযুক্ত আরব আমিরাত ব্যতীত গলফের অন্য কোনো দেশে মুক্তি পাবে না এটি।

কারণ প্রসঙ্গে এ প্রতিবেদনে জানানো হয়েছে, ঠিক কি কারণে এসব দেশে ‘ফাইটার’ নিষিদ্ধ করা হয়েছে, তার সঠিক ব্যাখ্যা অজানা। তবে সিনেমাটিতে এমন কিছু তারা পেয়েছেন যা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে। পাঁচটি দেশে নিষিদ্ধ হওয়ায় ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হবে সিনেমাটি।

ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলো হলো— কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারভীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...