Trending Now

আজ থেকে টিসিবির কার্ডে পাওয়া যাবে পেঁয়াজও

Date:

সংলাপ ডেস্ক : স্বল্প আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি দামে জানুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার। ঢাকাসহ সারাদেশে টিসিবির মজুত না থাকায় এ মাসে পেঁয়াজ বিক্রি হবে না বলে জানানো হয়েছিল। তবে, ৭ দিন পর পেঁয়াজের একটি চালান এসে পৌঁছেছে দেশে। যে কারণে আজ থেকে রাজধানীর ৫০টি ওয়ার্ডে শুরু হচ্ছে টিসিবির পেঁয়াজ বিক্রি। টিসিবির সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি বলছে, বিক্রি কার্যক্রম শুরুর সময় টিসিবির কাছে পেঁয়াজের মজুত ছিল না। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আমদানি করা একটি পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছেছে। যে কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীর ৫০টি ওয়ার্ডে পেঁয়াজ বিক্রি শুরু হবে।

ঢাকা ছাড়া অন্যান্য জেলায় এখন ২০ থেকে ৩০ টন পেঁয়াজ বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। টিসিবির আমদানি করা আরও পেঁয়াজ কিছুদিনের মধ্যে দেশে এসে পৌঁছাবে।

বৃহস্পতিবার থেকে একজন কার্ডধারী ক্রেতা ৫০ টাকা দরে ৪ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন। অন্যদিকে, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন অথবা রাইস ব্রান তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন আগের নিয়মে। ঢাকার পাশাপাশি অন্যান্য বিভাগীয় জেলা-উপজেলা শহরেও চলবে বিক্রি কার্যক্রম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...