Trending Now

নৌবাহিনীর অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার

Date:

নিজস্ব সংবাদদাতা : সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ নভেম্বর-২০২৪) ভোর রাতে কক্সবাজারের কুতুবদিয়া উপজলোর আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

এ সময় তল্লাশী চালিয়ে ১টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা গোলা ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা চলমান থাকবে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালকের পক্ষে উপপরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...