Trending Now

নেত্রকোনা-১ আসনে কায়সার কামালের বিশাল জয়: ব্যারিস্টার কায়সার কামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

Date:

সংলাপ রিপোর্ট 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। আজ ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি ১,৫৮,৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৮৭,৪৮৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণার পরপরই দুর্গাপুর ও কলমাকান্দার রাজপথে নেমে আসেন হাজার হাজার সাধারণ মানুষ। দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে এবং পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত হওয়ায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। সাধারণ ভোটারদের মতে, কায়সার কামালের এই বিজয় অবহেলিত এই জনপদের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে।

নির্বাচনী জয়ের পর থেকেই এলাকাবাসীর মধ্যে নতুন এক দাবি জোরালো হয়ে উঠেছে। এলাকার সাধারণ জনগণ ও তৃণমূলের নেতা-কর্মীরা ব্যারিস্টার কায়সার কামালকে নতুন সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখতে চান। স্থানীয় বাসিন্দারা জানান, কায়সার কামাল একজন দক্ষ আইনজীবী ও জাতীয় রাজনীতির পরিচিত মুখ। তিনি মন্ত্রী হলে কলমাকান্দা ও দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবা এবং শিক্ষা খাতের আমূল পরিবর্তন সম্ভব হবে।

কলমাকান্দার একজন সাধারণ ভোটার বলেন, ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিন এলাকার মানুষের সুখে-দুখে পাশে ছিলেন। তাঁর মতো সৎ ও মেধাবী নেতাকে যদি সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তবে শুধু আমাদের এলাকা নয়, পুরো দেশ উপকৃত হবে। 

বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই জয় আমার এলাকার সাহসী মানুষের জয়। জনগণের ভালোবাসা নিয়ে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার প্রথম কাজ হবে সন্ত্রাস ও দখলমুক্ত এক শান্তির নেত্রকোনা গড়ে তোলা। এলাকাবাসীর যে প্রত্যাশা আমার ওপর রয়েছে, আমি তা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

বর্তমানে পুরো নির্বাচনী এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং সাধারণ মানুষের মুখে মুখে এখন ব্যারিস্টার কায়সার কামালের মন্ত্রী হওয়ার প্রত্যাশার কথা শোনা যাচ্ছে। এ দিকে তার এই নিরংকুশ বিজয়ে তাকে শুভেচ্ছা জানান,সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)  কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আফরোজ মাহবুব খান ও দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...