Trending Now

বিপুল ভোটে জয় এম রশিদুজ্জামান মিল্লাতের 

Date:

রুহুল আমিন,পশ্চিম জামালপুর প্রতিনিধি: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ৭৫ হাজার ৭৮৫ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লা প্রতীকে অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।

বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুল হাই ও দেওয়ানগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মুরাদ হোসেন বেসরকারি ভাবে তাকে বিজয়ীর ঘোষণা করেন।

জামালপুর-১ আসনটি দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮৭৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১০৪ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৬৯ জন এবং হিড়জা ভোটার ২ জন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলা থেকে ৫৯ হাজার ৩৭৯ ভোট এবং দেওয়ানগঞ্জ উপজেলা থেকে এক লাখ ১৩ হাজার ১৮৯ ভোট সর্বমোট এক লাখ ৭২ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লা প্রতীকে এডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী বকশীগঞ্জ উপজেলায় পেয়েছেন ৫৫ হাজার ৪৭৮ ভোট এবং দেওয়ানগঞ্জ উপজেলায় পেয়েছেন ৪১ হাজার ৩০৫ ভোট সর্বমোট পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।

বিজয়ী হয়ে গণমাধ্যম কর্মীদের  এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জবাসীদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে ভালোবাসেন এটা আমার জন্য বড় পাওয়া। এ বিজয় একা আমার নয়। এ বিজয় দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জবাসীর। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...