সংলাপ ডেস্ক
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনে যাতে হয়, সেই প্রস্তুতি নিতে বিএনপি নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বিকালে রাজধানীতে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি বলেন, “নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয়, তার প্রস্তুতি নিতে শুরু করুন।”
এর মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ আরেকটু বাড়াল বিএনপি।
তারেক বলেন, “আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই।অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। আবারো আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক বলেন, “আমি বলতে চাই, আপনারা জনগণের কাছে যান। তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন।কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।”
এ সময় নেতা-কর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্লোগান ধরেন–“‘দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ ।



