Trending Now

ভোলা জেলার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া

Date:

মোঃ ইব্রাহিম খললি

ভোলা জেলা প্রতিনিধি 

ভোলা জেলার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা এবং চরফ্যাশনের বেতুয়া-মনপুরা রুট অন্তর্ভুক্ত রয়েছে ।

জেলা প্রশাসক মো: আজাদ জাহান জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় ৮শ’ ৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ১৩ হাজার ৮শ’ ৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। তিনি আরও জানান, জেলার বিচ্ছিন্ন চরগুলো থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম চালু রয়েছে এবং গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া জেলায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, চরফ্যাশনে ২৬৫টি আশ্রয়কেন্দ্র ও চারটি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, ৩০০ জন সিপিপি স্বেচ্ছাসেবক, ২১টি মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য পৃথক মেডিকেল টিম প্রস্তুত রয়েছে 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘শক্তি’ আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এ কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সাথে, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...