Trending Now

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

Date:

ডেস্ক রিপোর্ট : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২১ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড। শনিবার (২২ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে অগ্নি সিস্টেমস লিমিটেডের গড়ে ১৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৭ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের গড়ে ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের গড়ে ১১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪৪ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অ কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১১ কোটি ২৩ লাখ টাকা, লাভেলোর ১১ কোটি ৯ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১১ কোটি ২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৮৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১০ কোটি ২৪ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি ৫ লাখ টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...