Trending Now

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০

Date:

সংলাপ ডেস্ক : মধ্য জাপান ও এর আশেপাশের অঞ্চলে সোমবার শক্তিশালী সিরিজ ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দেশটির জাতীয় বার্তা সংস্থা কিয়োডো এ তথ্য জানিয়েছে। 

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইশিকাওয়া প্রিফেকচারে একের পর এক ভবন ধস ও দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়েছে। নিগাতা, তোয়ামা, ফুকুই এবং গিফু প্রিফেকচারেও ভূমিকম্পে ভবন ধসের কারণে অসংখ্য মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারকে সময়ের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী বাহিনী পাঠিয়েছে এবং সহায়তা প্রদান অব্যাহত রাখবে।সোমবার বিকেলে ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর একই দিন আরও ১৫৪ বার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...