Trending Now

এই নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না: ইসি আনিছুর

Date:

সংলাপ ডেস্ক : কোনোভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নিবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। মঙ্গলবার (২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আনিছুর রহমান বলেন, এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করতে আমরা ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না।

সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে বলেও জানান আনিছুর রহমান। প্রশাসনে রদবদল নিয়ে তিনি বলেন, রদবদল হয়েছে অনেক, প্রয়োজন ছিল বলেই করা হয়েছে।

আনিছুর রহমান বলেন, কমিশনের একটাই নির্দেশনা-অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন।

আনিছুর বলেন, কিছু সমমনা দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে। অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আশা করি, ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল এবার তা হবে না।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...