Trending Now

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

Date:

সংলাপ প্রতিবেদক : আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলের পক্ষ থেকে এ ইশতেহার ঘোষণা করবেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি। এর আগে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।

জানা গেছে, দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থপাচার রোধের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা থাকবে জাতীয় পার্টির ইশতেহারে। এবার ২৯৪টি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছিল দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...