Trending Now

গাজীপুরে ওয়ালটন হাই-টেক পার্কে বিশেষ অগ্নিনির্বাপণ ও জরুরি বহির্গমন মহড়া

Date:

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে বিশেষ অগ্নিনির্বাপণ ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট, হেল্থ অ্যান্ড সেফটি (এএইচএস) বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশন এই বিশেষ অগ্নিনির্বাপণ ও বহির্গমন মহড়ার আয়োজন করে। অগ্নিনির্বাপণ ও অন্যান্য বহির্গমন ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক প্রয়োগে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ওয়ালটন হাই-টেক পার্কে কর্মরত সদস্যবৃন্দ।

জরুরি বহির্গমন মহড়ায় ফায়ার এক্সটিংগুইসার, ফায়ার হাইড্রান্টের ব্যবহারিক প্রয়োগ, আগুন লাগলে ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে করণীয় এবং আহত ব্যক্তিদের উদ্ধার ও নিরাপদ প্রস্থান বিষয়ে আলোচনা হয়।

মহড়ায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী মুঠোফোন বার্তায় কারখানার সকলকে নিরাপত্তা অনুসরণ করে কর্মকাণ্ড নিশ্চিত করতে বলেন। একইসাথে বর্তমান পরিস্থিতিতে ওয়ালটন পরিবারের সবাইকে সম্মিলিতভাবে যে কোনও প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমাদের সবার অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক জ্ঞান থাকা জরুরি। এতে করে জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচা এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। জরুরি পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য বাংলাদেশ শ্রমবিধি অনুযায়ী ভবনে কর্মরত সবার প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এই ধরনের মহড়া অপরিহার্য। ওয়ালটন সর্বদা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করে আসছে। সেইসঙ্গে বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতিতে সকলের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা দেন। 

অগ্নিনির্বাপণ মহড়ায় উপস্থিত ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার মো. তাহাসিনুল হক বলেন, যে কোনও জরুরি মুহূর্তে নিজের জীবনের গুরুত্ব দিয়ে নির্দিষ্ট জায়গায় সমবেত হতে হবে। এরকম অনুশীলনের মাধ্যমে আমরা যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো। 

ইএইচএস বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত অগ্নিনির্বাপক ব্যবস্থার অনুপস্থিতি বা অভাব, নির্গমন পথের স্বল্পতা এবং সর্বোপরি প্রশিক্ষণ ও সচেতনতার অভাব বড় ধরনের ক্ষয়ক্ষতির জন্য দায়ী। অসতর্কতা অগ্নিকাণ্ডের প্রধান কারণ। তাই প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই কমে যাবে।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়। আপৎকালে সুশৃঙ্খলভাবে সব কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুততম সময়ে নিরাপদে সরিয়ে নেওয়া ও কোম্পানির সম্পদ রক্ষার জন্য, এই মহড়াটি কয়েকটি কার্যকরী দলে বিভক্ত ছিল। এ সময় জেনারেল অ্যাডমিন সেকশনের ইঞ্জিনিয়ার নাজমুস সাদায়াত, পাবলিক রিলেশন সেকশনের মহসিন আলী মোল্লা, প্রশাসন বিভাগের উপ-প্রধান তানভীর আহম্মেদ, রেফ্রিজারেটর প্রোডাকশন বিভাগের ইনচার্জ ইঞ্জিনিয়ার বাদল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালটন ইএইচএস বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. ইশাদুল ইসলাম সঞ্চালনায় ছিলেন।    সূত্র : রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...