পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরের নগরকান্দায় মুক্তা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ডাংগি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে গৃহবধূর বাড়ীর রান্নাঘরে গলাকাটা অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত গৃৃহবধু শ্রীরামদিয়া গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম” দৈনিক আজকের আলোকিত সকলকে” বলেন, গৃহবধূ মুক্তার স্বামী আরিফ চৌধুরী পরকীয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এর জেরে গতরাতে স্বামী স্ত্রী একসাথে ছিলেন না। মুক্তা রান্না ঘরে ছিল।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। নিহত গৃহবধূর স্বামী আরিফ চৌধুরীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কি কারণে এবং কিভাবে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



