দিঘলিয়া প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন দিঘলিয়া থানা’র সেনহাটি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন। পুলিশ সুপার ক্যাম্পে পৌছালে পুলিশ সদস্যরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পের কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার ক্যাম্পের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় তিনি সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



