Trending Now

খিলক্ষেতে জননিরাপত্তায় নতুন মাত্রা: শুক্রবার উদ্বোধন হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি

Date:

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত এলাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যোগ করতে আগামী শুক্রবার (৮ মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে খিলক্ষেত থানা পুলিশ ফাঁড়ির। দ্রুত বর্ধনশীল এই এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

৩০০ ফিট সড়কের পুলিশ হাউজিং সোসাইটির উত্তর পাশে, বরুয়া টেম্পুস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের পাশের একটি ৬তলা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলায় পরিচালিত হবে এই ফাঁড়িটির যাবতীয় কার্যক্রম। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই অফিসটি এলাকার নিরাপত্তা তদারকিতে মূল কেন্দ্র হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এই পুলিশ ফাঁড়ি চালুর ফলে খিলক্ষেত ও আশপাশের এলাকার বাসিন্দারা আরও দ্রুত ও সহজে পুলিশি সেবা পাবেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, নিয়মিত টহল কার্যক্রম জোরদার এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফাঁড়ি।

স্থানীয় বাসিন্দাদের মতে, দ্রুত বর্ধনশীল আবাসিক ও বাণিজ্যিক এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল, ব্যাপক জনসমাগম এবং নতুন নতুন আবাসন প্রকল্প বৃদ্ধির কারণে একটি স্থায়ী নিরাপত্তা চৌকির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

খিলক্ষেত থানার নবাগত সুযোগ্য ওসি সোহরাব আল হোসাইন জানান,এই ফাঁড়িটি চালুর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ফাঁড়িটি কার্যকর ভূমিকা পালন করবে।আগামী কাল শুক্রবার বার ফাড়িঁটি উদ্বোধন হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...