Trending Now

এবার ফেঁসে যাচ্ছে ইসরায়েল : পারমাণবিক সক্ষমতা নিয়ে ডেমোক্রেটদের চিঠি

Date:

ডেস্ক রিপোর্ট

ইসরায়েলের দীর্ঘদিনের রহস্যময় পারমাণবিক অস্ত্রভান্ডা নিয়ে এবার খোদ মার্কিন কংগ্রেসের অন্দরে নজিরবিহীন তোলপাড় শুরু হয়েছে। ওয়াশিংটনের কয়েক দশকের নীরবতা ভেঙে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রকাশ্যে স্বচ্ছতার দাবি তুলেছেন একদল প্রভাবশালী ডেমোক্রেট আইনপ্রণেতা।সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো এক কড়া চিঠিতে এই আইনপ্রণেতারা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধাবস্থায় পরমাণু ইস্যুতে অস্পষ্টতা বজায় রাখা অত্যন্ত বিপজ্জনক। ইসরায়েলের কাছে ঠিক কতটি এবং কী ধরনের শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে, সে সম্পর্কে মার্কিন সরকারের পরিষ্কার তথ্য দেওয়া এখন সময়ের দাবি।গত ৬০ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে রহস্য বজায় রেখে চলেছে, যাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘নিউক্লিয়ার অপাসিটি’ বলা হয়। ইসরায়েল কখনোই তাদের কাছে পারমাণবিক বোমা থাকার কথা স্বীকার বা অস্বীকার করেনি। হোয়াইট হাউজও দশকের পর দশক ধরে এই লুকোচুরি খেলায় ইসরায়েলকে মৌন সমর্থন দিয়ে আসছে। তবে বর্তমান পরিবর্তিত ভূ-রাজনীতিতে এই গোপনীয়তা বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ডেমোক্রেটরা দাবি করছেন।

আইনপ্রণেতারা অত্যন্ত উদ্বেগের সাথে নেগেভ মরুভূমির ‘দ্বিমোনা’ পরমাণু কেন্দ্রের বর্তমান অবস্থা এবং ইসরায়েলের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা প্লুটেনিয়াম উৎপাদনের সক্ষমতা সম্পর্কে জানতে চেয়েছেন।বিশেষ করে ইরান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা করছে কি না, সে বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে সুনির্দিষ্ট নিশ্চয়তা দাবি করা হয়েছে। ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী, ১৯৬৮ সালেই সিআইএ মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনকে ইসরায়েলের পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে সতর্ক করেছিল। পরবর্তীতে রিচার্ড নিক্সন ও গোল্ডা মেয়ারের মধ্যে এক অলিখিত সমঝোতার মাধ্যমে ওয়াশিংটন ইসরায়েলের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি বন্ধ করে দেয়। বিভিন্ন গোয়েন্দা তথ্য ও গবেষণা সংস্থার মতে, ইসরায়েলের ভাণ্ডারে বর্তমানে অন্তত ৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এছাড়া তাদের কাছে শক্তিশালী সাবমেরিন এবং ব্যালস্টিক মিসাইল রয়েছে যা হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন যখন ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, তখন ইসরায়েলের পারমাণবিক ভাণ্ডার নিয়ে নিশ্চুপ থাকা হবে দ্বিমুখী আচরণ গাজা যুদ্ধ এবং ইরানের সাথে সরাসরি সংঘাতের পর ইসরায়েলের প্রতি মার্কিন রাজনীতিকদের একচেটিয়া সমর্থনে যে ফাটল ধরেছে, এই চিঠি তারই জোরালো প্রমাণ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও এখন প্রশ্ন তুলতে শুরু করেছে যে, কেন শুধুমাত্র ইসরায়েলকে এই মারণাস্ত্রের মালিক হওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।

ওয়াশিংটনের এই স্বচ্ছতার দাবি আগামী দিনে মধ্যপ্রাচ্যের রণকৌশলে এক নতুন মোড় নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...