কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
(৭ ডিসেম্বর) শনিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে ডাকবাংলো সংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কেন্দুয়া হানাদার মুক্ত দিবস অমর হোক, অমর হোক শ্লোগানে র্যালীটি কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এসে মিলিত হয় ।
এরপরই মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক ভূঞার সভাপতিত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ৭ ডিসেম্বরের বীরত্ব গাঁথা গল্প নিয়ে আলোচনা সভা শুরু হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল কদ্দুস খন্দকার, মোঃ কাদির বাঙালী প্রমুখ ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী । দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় আমরা সদাসর্বদা প্রস্তুত । তারা আরো বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও কেন্দুয়া হানাদার মুক্ত দিবসের প্রকৃত ইতিহাস জানতে হবে তবেই দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাবে ।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, আঃ আজিজ, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ আবু সিদ্দিক , আঃ ছাত্তার, মোঃ রুহুল আমীনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।



