Trending Now

কেন্দুয়ায় ৭ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

(৭ ডিসেম্বর) শনিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে ডাকবাংলো সংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কেন্দুয়া হানাদার মুক্ত দিবস অমর হোক, অমর হোক শ্লোগানে র‍্যালীটি কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এসে মিলিত হয় ।

এরপরই মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক ভূঞার সভাপতিত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ৭ ডিসেম্বরের বীরত্ব গাঁথা গল্প নিয়ে আলোচনা সভা শুরু হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল কদ্দুস খন্দকার, মোঃ কাদির বাঙালী প্রমুখ ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী । দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় আমরা সদাসর্বদা প্রস্তুত । তারা আরো বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও কেন্দুয়া হানাদার মুক্ত দিবসের প্রকৃত ইতিহাস জানতে হবে তবেই দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাবে ।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, আঃ আজিজ, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ আবু সিদ্দিক , আঃ ছাত্তার, মোঃ রুহুল আমীনসহ স্থানীয়  সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...