Trending Now

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

Date:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে।

গতকাল রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার জসিমের ঘের নামক স্থানে অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত ১৯৩০ ঘটিকায় ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহলদল ধাওয়া করে হেলাল মিয়া (২৫) আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বিজিবি টহলদল বর্ণিত স্থানে তল্লাশি চালিয়ে ০২টি পোটলার মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ১৫ কাট অর্থাৎ ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মোঃ সোলেমানের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ইয়াবাগুলো মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...

নবম পে-স্কেল অনুমোদন, আজ-কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ চূড়ান্ত অনুমোদনের পর এখন...