Trending Now

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

Date:

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ ৯ লক্ষ ৬০ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত নারী আসন-২৬ এর সংসদ সদস্য মানসুরা আলমের বিশেষ উদ্যোগে অসহায় পরিবারগুলোর কল্যাণে এই অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়। 

রবিবার (১৪ জুন) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্বধলা উপজেলায় ৩১৯ জন অসহায় ব্যক্তির মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা অনুদানের অর্থ বিতরণ করা হয়। বাকি অর্থ সহায়তা দুর্গাপুর ও নেত্রকোনা সদর উপজেলায় বিতরণ করা হবে। 

বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবনেতা আব্রাহাম লিংকন, উপজেলা যুবদলের সদস্য আবু সাঈদ, জারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাজাহান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সচিব ফজলুর রহমান মানার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুমন শাহরিয়ার, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আরিফ, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুলাইমান কবির পাপ্পু, জেলা ছাত্রদলের সদস্য নান্নু, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম এবং নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজিবুল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সংকটাপন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তার ফলে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা লাঘব হবে। আগামীতেও এলাকার অবহেলিত ও দুস্থ মানুষের কল্যাণে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...

রামিসা হত্যা; সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদন্ড

সংলাপ রিপোর্ট । রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী রামিসা...