Trending Now

ইসরায়েল-হামাস সংঘাত: নিহত ভারতীয় অভিনেত্রীর বোন-ভগ্নিপতি

Date:

সংলাপ ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলি সৈন্যদের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। এই সংঘাতে মারা গেছেন বলিউড অভিনেত্রী মধুরা নায়েকের বোন ও ভগ্নিপতি। ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মধুরা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, ‘আমার বোন ও ভগ্নিপতিকে তাদের সন্তানের সামনে নির্মমমভাবে হত্যা করেছে ফিলিস্তিনের সন্ত্রাসী বাহিনী। রোববার তাদের মৃতদেহ পাওয়া গেছে। আমার বোনের (কাজিন) মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার দয়া ও ভালোবাসা আজীবন মনে রাখব। আমাদের প্রার্থনা তার ও সব ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে রয়েছে।’  

ইসরায়েলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মধুরা নায়েক বলেন, ‘এই কঠিন সময়ে দয়া করে আমাদের ও ইসরায়েলের মানুষের পাশে দাঁড়ান। এই সন্ত্রাসীরা বাস্তবে কতটা অমানবিক তা মানুষের দেখার সময় এসেছে।’

এরপর ইনস্টাগ্রামে আরেকটি লাইভ করেন মধুরা নায়েক। এ লাইভে তিনি বলেন, ‘আমি ইহুদি হওয়ার জন্য লজ্জিত, অপমানিত এবং লক্ষ্যবস্তু হয়েছি।’

২০০৭ সালে টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে নাম লেখান মধুরা নায়েক। তারপর ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’, ‘ইস পেয়ার কো কেয়া নাম দুন’, ‘হাম নে লি হ্যায়- শপথ’, ‘নাগিন’, ‘তুমহারি পাখি’ প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেন তিনি। একই বছর ‘গুড বয়, ব্যাড বয়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মধুরার। : সংগৃহীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...