Trending Now

ইজতেমা ময়দান প্রশাসনের নিয়ন্ত্রণে

Date:

সংলাপ প্রতিবেদক

তাবলীগের দুপক্ষের সংঘর্ষে চারজন নিহতের পর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান ছেড়ে গেছে বিবাদমান মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা; ফাঁকা মাঠের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দান এলাকায় গিয়ে দেখা যায়, মাঠের আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি সদস্যরা রয়েছেন। মাঠের ভেতরে শামিয়ানা ও বাঁশের খুঁটি সরানোর কাজ করছেন কিছু মানুষ।

তবে মাঠ দখলকে কেন্দ্র দুপক্ষের অনুসারীদের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ইজতেমা ময়দান ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-টঙ্গী বিভাগ) এন এম নাসিরুদ্দিন বলেন, “নির্দেশনা দেওয়ার পর দুপক্ষের অনুসারীরা মাঠ থেকে চলে গেছেন। কিছু সংখ্যক মানুষ মাঠের খুঁটি ও শামিয়ানা সরানোর কাজ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগের মতোই নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন।”

তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের আহমদ ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। তাতে চারজন নিহতের তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছেন শতাধিক।

এরপরই বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সভা-সমাবেশ নিষিদ্ধের গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ২টা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল-সমাবেশ করতে পারবেন না।

কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না। কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফলে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কটি সর্বসাধারণ ও যানবাহন চলাচল আজও বন্ধ রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...