Trending Now

আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

Date:

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে আজ (১৫ আগস্ট) সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। টানা ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবস্থান নিচ্ছে দলটি। 

এর আগে ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল।

কর্মসূচি সফল করতে নানা পদক্ষেপ নিয়েছে যুব, স্বেচ্ছাসেবক, কৃষক, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পাড়া-মহল্লায় অবস্থান নেবেন নেতাকর্মীরা। 

বিএনপির কর্মসূচি বিষয়ে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আজ সারা দেশে প্রত্যেক জেলা, উপজেলায় এবং ঢাকায় ওয়ার্ডগুলোয় অবস্থান কর্মসূচি চলবে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান, তারা যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। ঢাকা মহানগরের প্রতি ওয়ার্ডে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা শান্তিপূর্ণ মিছিল করব। প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে অবস্থান নেবে নেতাকর্মীরা। যাতে আওয়ামী সন্ত্রাসী আবারও মাথাচাড়া দিতে না পারে। বাংলাদেশে স্বৈরশাসকের কোনো স্থান নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...