Trending Now

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কর্মসূচী অনুষ্ঠিত

Date:

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রেজিস্টার্ড উইক উপলক্ষে এবং চার দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি পালিত হচ্ছে। আজ বেলা সাড়ে এগারোটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। এতে  বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।

তারা বলেন আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। এখন থেকে ছাত্র সমাজ দেশের নেতৃত্ব দিবে ,কেননা দেশটা আমাদের আমরা এ দেশটাকে ভালো করে গড়ে তুলবো। আর কোন দুর্নীতিবাজদের, এই দেশে ঠাই হবে না।

নেতৃবৃন্দ একই সাথে তাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন। কর্মসূচিতে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।  এ সময়  বিভিন্ন রকম স্লোগান প্রদান করা হয় ।

এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল উক্ত স্থানে এসে উপস্থিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...