Trending Now

অনলাইনে মামলা দায়ের চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

Date:

সংলাপ ডেস্ক

ভোগান্তি ও অনিয়ম দূর করতে সশরীরে থানায় না গিয়ে অনলাইনে যাতে মামলা দায়ের করা যায়, সে ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে, কোনো মামলা দায়ের করতে হলে কাছের থানায় গিয়ে এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দাখিল করতে হয়। এই প্রক্রিয়া জটিল এবং এতে অনিয়মের সুযোগ থাকে।”

প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণের সুবিধার্থে পুলিশের উচিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মতো একটি বিশেষ ফোন নম্বর চালু করা। যাতে দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই এফআইআর দায়ের করা যায়।

তিনি বলেন, “এতে আমাদের জনগণের মামলা দায়ের করার সময় যে হয়রানির মুখোমুখি হয়, তা কমবে।”

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে যত দ্রুত সম্ভব অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালুর নির্দেশ দিয়েছেন মুহাম্মদ ইউসূস।

এছাড়া অনলাইনে মামলা দায়ের সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপনেরও নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধানকে।

তিনি বলেন, “যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই কল সেন্টার থেকে সাহায্য নিতে পারবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...