ফারুক আহমেদ,ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় যথাযথভাবে উদযাপিত হলো বীণা পানি বিদ্যাদেবী সরস্বতী পুঁজা। সোমবার (৩ফেব্রুয়ারী) ভোর হতে জমকালো আয়োজনে ধর্মপাশা ও মধ্যনগর দুই উপজেলার সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন উদ্যোগে ও বিভিন্ন স্থানে শ্রদ্ধার সাথে পালন করা হয় জ্ঞাণ, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতী পুজা।
এই পুজা উদযাপনের মহত্ত নিয়ে সনাতন ধর্মের কয়েকজনের কথা বলে জানা যায়, লেখা পড়া করে বিদ্যা, জ্ঞাণ সঞ্চয় করার আশীর্বাদ পাওয়ার আশায় এই পুজা পালন করা হয়। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশি উৎসাহ দেখা যায় ঋগ্বেদে প্রথম উল্লেখ পাওয়া এ দেবীর। আরও জানা যায়, স্থাপিত মন্দির গুলো ছাড়াও স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা কয়েকজন মিলে ক্লাব গঠন করে উৎসব মুখর পরিবেশে তারা দেবীর পায়ে পুষ্প অর্পণ করে।
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের পূজা পরিদর্শন কালে নব-জীবন ছাত্র সংঘের পুরোহিত তনয় কান্তি চক্রবর্ত্তী পিন্টু বলেন, প্রতিবছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে শুভ্র হংস বাহনা, শুক্ল বর্ণ, বীণা রঞ্জিত পুস্তক হস্তে সরস্বতী দেবী পূজিত হন। রাজহংস সরস্বতীর বাহন। রাজহংস অ-সার কে ফেলে সার গ্রহণ করে, দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে, দেবীর সাথে রাজহংস পূজিত হয়ে অকল্যানকর কে পরিহার করার শিক্ষা দেয় আমাদের।
নবজীবন ছাত্র সংঘ সোমবার (৩ফেব্রুয়ারি) সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



