Trending Now

বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা অন্তর্ভুক্তির চেষ্টা চলছে: আসিফ

Date:

মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। ছবি মো: মাসুদ

সি: রিপোর্টার নাছির উদ্দিন সুজন:

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লাসহ দেশের আরও নানা প্রত্নতত্ত্ব নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় ইদ্রাকপুর কেল্লা (দুর্গ) পরিদর্শনে এসে আসিফ নজরুল এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘মুন্সিগঞ্জে যেমন ইদ্রাকপুর কেল্লা রয়েছে। নারায়ণগঞ্জেও এমন আরও দুটি কেল্লা রয়েছে। ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের দুটি কেল্লা, লালবাগ কেল্লাসহ এ রকম নিদর্শনগুলো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। আমরা ভাবছি, এসব প্রত্নস্থানে কী কী সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করব, সেটি করা যাবে না। এ ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। এ জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যেসব প্রত্নতত্ত্ব স্থাপনা রয়েছে, সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। তাই শুক্রবার ঠিক করেছি, সারা দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলা ঘুরে দেখব।’

উপদেষ্টা মুন্সিগঞ্জ সদরের রামপালের হরিশ্চন্দ্রের দিঘি, বাবা আদম শাহি মসজিদ, মিরকাদিম সেতু, জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান।

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খানসহ মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...