Trending Now

বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

Date:

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ও বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে, দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

জাহিদ হোসেন জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনে নিহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি। তবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে- এই দুটি স্থানের যে কোনও একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া, গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ‘গণতন্ত্রের র‌্যালি’ অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. জাহিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...