Trending Now

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দিল্লিও

Date:

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কারোর অঞ্চলে স্থানীয় সময় আজ বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় কারোরের পাশাপাশি ইসলামাবাদ ও লাহোরেও তীব্র কম্পন অনুভূত হয়।  

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। এর কেন্দ্রস্থল ছিল কারোর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরতায় আঘাত হনে ভূমিকম্পটি। 

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর খবরে বলা হয়েছে, পাকিস্তানে উৎপত্তিস্থল হলেও কম্পন অনুভূত হয়েছে ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, হারিয়ানা, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরসহ আরও কয়েকটি এলাকায়। 

এই ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি কত হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...