Trending Now

পূর্বধলায় আলেম-ওলামাদের বিজয় মিছিল

Date:

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় আলেম-ওলামা ও তাওহীদি জনতাকে সঙ্গে নিয়ে বিজয় মিছিল করেছে ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং শেখ হাসিনা সরকারের পতনেই এই শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার যোহরের নামাজের পর পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে পূর্বধলা বাজার, জামতলা, স্টেশন রোড হয়ে পূর্বধলা রেলওয়ে স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি মাও.আবু তাহের, সাধারণ সম্পাদক হাফেজ মাও মোশাররফ হোসাইন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার নেতা মুফতী ওমর ফারুক ওফা, পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী নোমান সিরাজী, মুফতি তোফাজ্জল হোসেন, নওমুসলিম ওয়াসিক বিল্লাহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...