Trending Now

নিরাপদ ঘোষিত এলাকাতেই ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

Date:

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলি সামরিক বাহিনী যে এলাকাটিকে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ বলে ঘোষণা করেছিল সেখানেই বিমান হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় অর্ধশতাধিক নিহত এবং শতাধিক আহত হয়েছে। শনিবার (১২ জুলাই) পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

গাজা সরকারি গণমাধ্যম দপ্তর একটি বিবৃতিতে জানিয়েছে, হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মীরাও আহত কিংবা নিহত হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আল-নুস গোলচত্বরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দিকে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল-মাওয়াসিতে তাঁবু এবং একটি পানি পরিশোধন ইউনিটের কাছে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি রেডিও স্টেশন জানিয়েছে, এই হামলাকে ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছে সামরিক বাহিনী।+

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে একটি ‘ভূমিকম্প’ আঘাত হেনেছে।  ভিডিওতে দেখা যাচ্ছে, ধোঁয়াটে ধ্বংসাবশেষ এবং রক্তাক্ত হতাহতদের স্ট্রেচারে ওঠানো হচ্ছে। লোকজনকে তাদের হাত দিয়ে একটি বড় গর্তের ধ্বংসস্তূপ সরিয়ে বের হওয়ার জন্য মরিয়া চেষ্টা করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...