Trending Now

মদন পৌরসভার ৪৪ কোটি ৮০ লক্ষ টাকা বাজেট ঘোষণা

Date:

মদন প্রতিনিধি: নতুন করারোপ ছাড়াই নেত্রকোনার মদন পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জুন) পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ।

ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেশি ব্যয় দেখানো হয়েছে। বাজেটের পরিমাণ ছিল ৪৪ কোটি ৮০ লাখ  ৪৮ হাজার ৬শ ২৮ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৪৪ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৪শ টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৬ লাখ ৮৭ হাজার ২শ ২৮ টাকা।

আধুনিক পৌরসভা গড়ার লক্ষে এবারের বাজেটে বনায়ন, ময়লা আর্বজনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরশন,সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন,সচিব জাহাঙ্গীর আলম,উপসহকারী প্রকৌশলী মোঃ জামিল হাসান,বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু,আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম,মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সিনিয়র সাংবাদিক পরিতোষ দাস সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক সাংবাদিক সাংবাদিক সুদর্শন আচার্য্য সাংবাদিক হাবিবুর রহমান সাংবাদিক আংগুর ভূইয়াসহ, সাংবাদিক আলম খান,  কাউন্সিলরগণ,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...