Trending Now

কেন্দুয়ায় কিশোরীর আত্মহত্যা 

Date:

কেন্দুয়া নেএকোণা প্রতিনিধি : ৯নং নওপাড়া ইউনিয়ন পাঁচহার গ্রামের বাসিন্দা মোঃ কবীর উদ্দিন ভুইঁয়া’র দ্বিতীয় কন্যা কুররাতুল মেহেগ মৌ (১৯) কেন্দুয়া পৌরসভা নিউটাউন কমলাপুর নিজ বাসায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পর কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্মরত ডাঃ মৃত ঘোষণা করেন।

মৌ এর খালু মোঃ আব্দুল কাদির ভুইঁয়া কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি’র সাথে কথা বলে জানা যায়, মৌ এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তার মা রামচন্দ্রপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার মৃত্যুবরণ করেন। সেই থেকে তার মা হারানোর যন্ত্রণায় কাতর হয়ে মানসিক চাপ নিয়েই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়, ঢাকা স্বিদ্বেশরী কলেজ থেকে এইচএসসি পাস করেন, এইসএসসি পাস করার পর ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হওয়ায় ওড়না গলায় পেছিয়ে আত্মহত্যা করেন।

নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোকন উদ্দিন ভুইঁয়া ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন ভুইঁয়া তার সহোদর চাচা, তার পিতা মোঃ কবীর উদ্দিন ভুইঁয়া ইনকাম টেক্স ঢাকা কেরানীগন্জ কর্মরত আছেন, বড়বোন জামাই সোহাগ নামের এক সমাজসেবা অধিদপ্তর মদন উপজেলায় চাকরি করে, বড়বোন ছোট ভাইকে নিয়ে বাসায় থাকতেন। এক ভাই, দুই বোনের মধ্যে সে ছোট ছিল, ৯নং নওপাড়া ইউনিয়ন পাঁচহার গ্রামের বাড়ি তার জন্ম।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক (পিপিএম -সেবা) বলেন,  প্রাথমিকভাবে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...