Trending Now

নয়াপল্টনে জড়ো হচ্ছেন শ্রমিকদল নেতারা

Date:

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ শেষে বর্ণাঢ্য শ্রমিক শোভাযাত্রা রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। বুধবার (১ মে) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ করবে দলটি।

নয়াপল্টনে বিপুল জনসমাগমের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। শ্রমিক দলের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতা ও শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই কর্মসূচির জন্য ঢাকার পুলিশ কমিশনারকে অবগত করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শ্রমিক সমাবেশ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতির টার্গেট নেওয়া হয়েছে। এজন্য গত দুই সপ্তাহ ঢাকার দুই মহানগর ও ঢাকা বিভাগের জেলাগুলোকে নিয়ে দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেছে দলটি। তীব্র গরমের কারণে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে সমাবেশের সব আয়োজন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...