Trending Now

দেড় লাখ বেশি ভোটে এগিয়ে ব্যারিস্টার সুমন

Date:

সংলাপ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ভোটের হিসাবে পেছনে ফেলে জয়ের পথে রয়েছেন সুমন। 

সৈয়দ সায়েদুল হক সুমনের নির্বাচনি অফিস সূত্র জানিয়েছে, ১৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল তাদের হাতে আছে। সে অনুযায়ী সৈয়দ সায়েদুল পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। আর প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। এতে মোট ভোটকেন্দ্র ১৭৭টি। এর মধ্যে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নীলিমা রায়হানা জানান, উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৫৪টির ফলাফল তাদের হাতে পৌঁছেছে। তাতে দেখা যায়, বিপুল ভোট এগিয়ে আছেন সৈয়দ সায়েদুল হক।

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী হলেন- আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...