Trending Now

লালমনির হাটে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ

Date:

সংলাপ রিপোর্ট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে তিনজন আহত হওয়ার পর বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে বাঘটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বাঘটিকে নিরাপদে উদ্ধারে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

গতকাল রোববার (২৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯০৫/১১-এস-এর নিকটবর্তী উত্তর আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শরীফা বেগম হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে বাঘটির আক্রমণের শিকার হন। তাঁর চিৎকার শুনে তাঁকে উদ্ধারে এগিয়ে এলে নজরুল ইসলাম ও আফছার আলী নামে আরও দুজন বাঘটির আক্রমণে আহত হন।

ঘটনার খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ফাঁকা গুলি ছোড়ে। এতে বাঘটি ঘটনাস্থল ত্যাগ করে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাতে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে সীমান্তবর্তী জঙ্গলে বাঘটির অবস্থান শনাক্ত করা হয়।

বাঘটিকে নিরাপদে উদ্ধার এবং পুনরায় লোকালয়ে প্রবেশের ঝুঁকি এড়াতে জেলা প্রশাসনের মাধ্যমে লালমনিরহাট বন বিভাগকে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধারের কার্যক্রম শুরু করেন।

বিজিবি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে। বাঘটির গতিবিধি পর্যবেক্ষণ, নিরাপদে উদ্ধার এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিজিবির সমন্বয় অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...