Trending Now

নান্দাইলে প্রফেলার ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা: ৮০ জনের বেশি ছানি অপারেশন

Date:

বিশেষ প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ):

প্রফেলার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা ও বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকের তত্ত্বাবধানে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কপালহরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) কপালহরের বীর প্রতীক আব্দুল জব্বার ক্লিনিকে আয়োজিত এই ক্যাম্পে মোট ৬৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা প্রদান করা হয়।

​দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে ৫১২ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৮১ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়, যাদের মধ্যে ৭৫ জন রোগী অপারেশনের উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া অন্যান্য চোখের অস্ত্রোপচারের জন্য আরও ১৫ জন রোগীকে বাছাই করা হয়, যার মধ্যে ৫ জন রোগী ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।

​চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন ‘ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল’-এর জামালপুর শাখার ১২ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল। চিকিৎসা ব্যবস্থাপনার সার্বিক দায়িত্বে ছিলেন চিকিৎসক রিশাদ রেজা, চিকিৎসক হাসিবুর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. লুৎফর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প অর্গানাইজার মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​সকালে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমের সূচনা ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আউয়াল আকন্দ এবং পরিচালনা করেন মুফতি রেজাউল করিম কাসেমী।

​আয়োজক সূত্রে জানা গেছে, প্রফেলার ফাউন্ডেশন ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মী এবং ৭১ জন স্বেচ্ছাসেবকের যৌথ প্রচেষ্টায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। স্বেচ্ছাসেবকদের মধ্যে স্থানীয় ২০ জন ছাড়াও উলামা ফাউন্ডেশন নান্দাইলের ৩০ জন কর্মী, বিভিন্ন মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থী এবং নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ জন গার্লস গাইড সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

​অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহিত করেন।

​দিনশেষে আয়োজকদের পক্ষ থেকে আগত চিকিৎসক দল, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেবামূলক এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

Previous article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​টেকনাফে বিজিবির অভিযানে জি-৩ রাইফেল ও বিপুল অস্ত্র-গোলাবারুদসহ আটক...

ডিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনারের পদে রদবদল

দৈনিক সংলাপ প্রতিবেদক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক...

গাজীপুরে উৎসবমুখর আয়োজনে PayStation-এর ৮ম বর্ষপূর্তি উদযাপিত,গ্রাহক সেবায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার

গাজীপুর প্রতিনিধি গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে ডিজিটাল লেনদেন...

তিতাসের জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ:দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বৃদ্ধির...