Trending Now

Date:

​টেকনাফে বিজিবির অভিযানে জি-৩ রাইফেল ও বিপুল অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩ রোহিঙ্গা
​টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক বিশেষ অভিযানে ২টি জি-৩ রাইফেল, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও যোগাযোগের সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকা থেকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি আভিযানিক দল এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
​জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি জি-৩ রাইফেল, ২টি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৪ কেজি বিস্ফোরক দ্রব্য, ৩টি টেজার এবং ৬টি ওয়াকিটকি সেট। পাশাপাশি অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
​আটক ব্যক্তিরা হলেন কুতুপালং ১ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা রুবালির ছেলে মোঃ উসমান বেলাল ও ইউনুসের ছেলে মোঃ আনসার আলী এবং ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে মোঃ মুসলিম।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে লেদা বাজার এলাকা দিয়ে অস্ত্রের একটি বড় চালান রোহিঙ্গা ক্যাম্পের একটি অপরাধী চক্রের কাছে হস্তান্তর করা হবে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নেন। আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে মেটাল ডিটেক্টরের সাহায্যে অনুসন্ধান করা হয়। এতে আলুর বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বাহনটিসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
​টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অপরাধ দমন ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা বজায় রাখতে ও অবৈধ অস্ত্রের বিস্তার রুখতে নিয়মিত টহলের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নান্দাইলে প্রফেলার ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা: ৮০ জনের বেশি ছানি অপারেশন

বিশেষ প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ): প্রফেলার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা ও বীর...

ডিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনারের পদে রদবদল

দৈনিক সংলাপ প্রতিবেদক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক...

গাজীপুরে উৎসবমুখর আয়োজনে PayStation-এর ৮ম বর্ষপূর্তি উদযাপিত,গ্রাহক সেবায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার

গাজীপুর প্রতিনিধি গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে ডিজিটাল লেনদেন...

তিতাসের জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ:দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বৃদ্ধির...