Trending Now

ডিএমপিতে তিন উপ-পুলিশ কমিশনারের পদে রদবদল

Date:


দৈনিক সংলাপ প্রতিবেদক,

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও দাপ্তরিক কাজের অংশ হিসেবে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন পদে পদায়ন করা হয়েছে।
ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, বিপিএম-কে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে নতুন আদেশে গোয়েন্দা-রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিসে আদেশে এই পদায়ন ও রদবদল কার্যকর করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গাজীপুরে উৎসবমুখর আয়োজনে PayStation-এর ৮ম বর্ষপূর্তি উদযাপিত,গ্রাহক সেবায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার

গাজীপুর প্রতিনিধি গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে ডিজিটাল লেনদেন...

তিতাসের জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ:দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বৃদ্ধির...

রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফ কর্তৃক আটককৃত ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

সংলাপ রিপোর্ট রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ...

খিলক্ষেতে ইয়াবা তৈরির কারখানা আবিষ্কার: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:‎রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা...