নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা থেকে ১৭ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরীর নাম আখি মনি ঢালী। গত ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ১০:০০ টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ২৮ নং ওয়ার্ডের জনতা হাউজিং এলাকার বাসা থেকে পরিবারের অজান্তে বের হয়ে সে আর ফিরে আসেনি।
ঘটনার পর থেকে স্বজনেরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে এ বিষয়ে কিশোরীর বাবা মোঃ বিল্লাল অলিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং: ১০০, তারিখ: ০১/০৯/২০২৬।
নিখোঁজ কিশোরীর শারীরিক বিবরণ:
- নাম: আথি মনি ঢালী
- বয়স: আনুমানিক ১৭ বছর
- উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি
- গায়ের রঙ: শ্যামলা
- মুখের আকৃতি: গোলাকার
- চোখ: টানা টানা
- ওজন: ৪৫ কেজি
- পেশা: শিক্ষার্থী (Unmarried)
বাবার আকুল আকুতি:
সন্তানকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন বাবা মোঃ বিল্লাল অলিন ও তাঁর পরিবার। নিখোঁজ সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা কোথায় কীভাবে আছে জানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন—আপনারা দয়া করে আমার সন্তানকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দিন। যে বা যারা আমার মেয়েটির সন্ধান পাবেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের জানান।”
সন্ধান পাওয়ার ঠিকানা ও যোগাযোগ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত কিশোরীর কোনো সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তবে নিচে দেওয়া ঠিকানায় অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:
- পিতার নাম: মোঃ বিল্লাল অলিন
- ঠিকানা: জনতা হাউজিং, আগারগাঁও, ওয়ার্ড নং-২৮, থানা: শেরেবাংলা নগর, ঢাকা।
- যোগাযোগের নম্বর: 01713908846 (পিতা)
- সংশ্লিষ্ট থানা: শেরেবাংলা নগর থানা, ডিএমপি, ঢাকা।



