সংলাপ অর্থনীতি রিপোর্ট ;
দেশের ব্যাংকিং খাতে এক বিস্ময়কর মাইলফলক তৈরি করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বর্তমান চেয়ারম্যান ডাঃ আরিফুল হক এর দক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পরিকল্পনায় ব্যাংকটি গ্রাহক আস্থার শীর্ষে ফিরে এসেছে। সাম্প্রতিক এক বিশেষ আমানত ক্যাম্পেইনে মাত্র ২৬ কার্যদিবসে ব্যাংকটি ১,১৪৪ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জিং সময়ে এত অল্প সময়ে বিশাল অংকের এই আমানত সংগ্রহ করা প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের প্রগাঢ় আস্থারই প্রতিফলন। ডাঃ আরিফের সুযোগ্য নির্দেশনায় ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও গ্রাহক সেবায় যে আমূল পরিবর্তন এসেছে, এই অর্জন তারই ফসল।ব্যাংক সংশ্লিষ্টদের মতে, ডাঃ আরিফ দায়িত্ব নেওয়ার পর থেকে প্রিমিয়ার ব্যাংক নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকটি এখন সাধারণ মানুষের কাছে নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। বিশেষ করে এই বিপুল পরিমাণ আমানত সংগ্রহের ঘটনাটি প্রমাণ করে যে, ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব সঠিক পথেই এগোচ্ছে।
ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, মাত্র ২৬ দিনে ১,১৪৪ কোটি টাকা নতুন আমানত হিসেবে জমা হয়েছে। এই অর্জনকে ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এ উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, ডাঃ আরিফের এই গতিশীল নেতৃত্বে প্রিমিয়ার ব্যাংক আগামীতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে নিজের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের পর ব্যাংকটির অগ্রযাত্রায় নতুন গতির সঞ্চার হয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার, প্রখ্যাত চিকিৎসক ও দক্ষ সংগঠক ডাঃ আরিফুর রহমানচেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটি গ্রাহক আস্থায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তার দূরদর্শী নেতৃত্বে মাত্র ২৬ দিনের এক বিশেষ ক্যাম্পেইনে ব্যাংকটি ১,১৪৪ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে।
২০২৫ সালের ২১ আগস্ট ব্যাংকের ৩১৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন ডাঃ আরিফুর রহমান। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা এই চিকিৎসকের রয়েছে জনস্বাস্থ্য, ব্যাংকিং এবং ব্যবসায়িক নেতৃত্বে দীর্ঘ চার দশকেরও বেশি অভিজ্ঞতা। সৌদি আরবে সফল ক্যারিয়ারের পাশাপাশি বাংলাদেশে মানবসম্পদ রপ্তানি এবং আন্তর্জাতিক সহায়তা আদায়ে তার অনবদ্য অবদান রয়েছে, যা ২০০৪ সালের ইউএনডিপি (UNDP) প্রতিবেদনেও উচ্চসিত প্রশংসিত হয়েছে।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডাঃ আরিফুর রহমান প্রিমিয়ার ব্যাংককে ‘থ্রি সি’ (কনজিউমার, কর্পোরেট এবং কনজারভেটিভ) ব্যাংক হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তার এই আধুনিক ও টেকসই ব্যাংকিং দর্শন এবং ব্যবস্থাপনা পরিচালক (MD) মোঃ মনজুর মফিজের পরিচালনায় ব্যাংকটি এখন সাধারণ গ্রাহক থেকে শুরু করে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।
ব্যাংকিং খাতের বর্তমান প্রেক্ষাপটে মাত্র ২৬ কার্যদিবসে ১,১৪৪ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করাকে এক অসাধারণ সাফল্য হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা মনে করছেন, শমরিতা হাসপাতাল, দ্য শ্যুজ বিডি লিমিটেড এবং ডেনিম পলিমার ইন্ডাস্ট্রিজের মতো সফল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে ডাঃ আরিফুর রহমানের যে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তার প্রতিফলনই দেখা যাচ্ছে প্রিমিয়ার ব্যাংকের এই প্রবৃদ্ধিতে।
নতুন বোর্ড কমিটির অন্যান্য সদস্য—সৈয়দ ফরিদুল ইসলাম (নির্বাহী কমিটি), মোঃ ফোরকান হোসেন (অডিট কমিটি), মো. সাজ্জাদ হোসেন (ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি), প্রফেসর শেখ মোরশেদ জাহান এবং এম. নূরুল আলম- ও ডিএমডি অমেলেন্দুর সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকটির কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, “আপনাদের আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।” ডাঃ আরিফুর রহমানের সুযোগ্য নেতৃত্বে প্রিমিয়ার ব্যাংক আগামীতে দেশের ব্যাংকিং খাতের সব সূচকে শীর্ষস্থান ধরে রাখবে এবং জাতীয় অর্থনীতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



