Trending Now

গৌরীপুরে ডিজেল সংকট: ধান মাড়াই মৌসুমে বিপাকে কৃষক

Date:

গৌরীপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ডিজেল তেলের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। চলমান ধান মাড়াই মৌসুমে ডিজেল চালিত যন্ত্রের ওপর নির্ভরশীল কৃষকরা সময়মতো কাজ সম্পন্ন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ডিলারের কাছে খোঁজ নিয়েও ডিজেল তেল পাওয়া যাচ্ছে না। ফলে ধান মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতে চাহিদা পূরণ হচ্ছে না।

কৃষকদের অভিযোগ, হঠাৎ করে এমন সংকট তৈরি হওয়ায় তারা প্রস্তুত থাকতে পারেননি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা, যাতে দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করে সংকট নিরসন করা যায়।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২৭ এপ্রিল সোমবার পর্যন্ত, বাপ্পি ট্রের্ডাস ২০০ লিটার,চৌধুরী ট্রের্ডাসে শূন্য ,জয়নাল ট্রের্ডাস ৪০লিটার,আশরাফ ট্রের্ডাসে শূন্য,তাসনিম ফিলিং ৯ হাজার লিটার ডিজেল তেল বিক্রি করা হয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা জানিয়েছেন, দীর্ঘ দিন যাবত গৌরীপুর উপজেলায় তেল সংকট থাকায় উদ্ধর্তন কতৃর্পক্ষকে চিঠি দিয়ে অবহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...