Trending Now

বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নদ্রষ্টা ব্যারেষ্টার কায়সার কামাল

Date:

সংলাপ প্রতিবেদক

বাংলাদেশের আইন অঙ্গন ও রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার কায়সার কামাল। মেধা, সাহসিকতা আর জনসেবার ব্রত নিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। একজন পেশাদার আইনজীবী হিসেবে উচ্চ আদালতে যেমন তার সুখ্যাতি রয়েছে, তেমনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও তিনি তৃণমূলের মানুষের কাছে অত্যন্ত সমাদৃত।ব্যারিস্টার কায়সার কামালের সফলতার ভিত্তি রচিত হয়েছিল তার শিক্ষা জীবনেই। লন্ডনের সম্মানজনক ‘লিঙ্কনস ইন’ থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের পর তিনি দেশে ফিরে আইন পেশায় নিয়োজিত হন। অত্যন্ত অল্প সময়েই তিনি জটিল আইনি বিষয়ের সহজ সমাধান এবং বিচারপ্রার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখে বিজ্ঞ আইনজীবীদের মাঝে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বিশেষ করে মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা তাকে সারা দেশে পরিচিতি দিয়েছে।কেবল ড্রয়িং রুমের রাজনীতি নয়, বরং কায়সার কামালের রাজনীতির মূল শক্তি হলো সাধারণ মানুষ। নিজ এলাকার মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের যেকোনো সমস্যায় তার দুয়ার সবসময় খোলা থাকে। তার বিনয়ী আচরণ এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে এক জননন্দিত নেতায় পরিণত করেছে। গরিব অসহায় রোগীর পাশে থেকে নিজেকে মানবিক নেতা হিসেবে দাড় করিয়েছেন অনন্য যোগ্যতায়। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে তার পরামর্শ ও সহযোগিতা সবসময়ই অগ্রগণ্য।

জাতীয় রাজনীতিতে ব্যারিস্টার কায়সার কামাল একজন দক্ষ সংগঠক ও সুবক্তা হিসেবে পরিচিত। বিভিন্ন জাতীয় ইস্যুতে তার গঠনমূলক সমালোচনা এবং আইনি ব্যাখ্যা সচেতন মহলে প্রশংসা কুড়িয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় তিনি একজন সম্মুখসারির যোদ্ধা। প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শের বিচ্যুতি না ঘটিয়ে যেভাবে তিনি এগিয়ে চলেছেন, তা বর্তমান প্রজন্মের তরুণ রাজনীতিকদের জন্য বড় অনুপ্রেরণা।ব্যারিস্টার কায়সার কামাল কেবল একজন সফল আইনজীবী বা রাজনীতিবিদ নন; তিনি একজন স্বপ্নদ্রষ্টা। কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননে বিপুল ভোটে জয় লাভ করেন এবং তিনি বাংলাদেশের এমন এক নেতা যিনি এমপি হয়েই প্রতিমন্ত্রী ও মহান জাতীয় সংসদের ডিপোটি স্পিকার নির্বাচিত হন। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তার বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবন আগামী দিনে দেশ ও জাতির সেবায় আরও বড় ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং তিনি সুস্থতার সাথে জনসেবা করে যান, এটাই আজ সকলের কামনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...